মন কি বাত কার্যক্রমে অংশগ্রহনে ত্রিপুরা শীর্ষে রয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ২২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন কি বাত কর্মসূচির মাধ্যমে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেন এবং সারা দেশের মানুষ এই কার্যক্রম থেকে অনুপ্রেরণা ও নির্দেশনা পান। আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের ৪৩ নং বুথের অন্তর্গত মুকাম পাড়া জুনিয়র জে.বি. বিদ্যালয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ […]
এআই সামিটে যুব কংগ্রেসের জামা খুলে প্রদর্শনী, আগরতলায় কংগ্রেস ভবনের সামনে রাহুলের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার
আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ভারত মন্ডপমে এআই সামিটে যুব কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ প্রদর্শনীতে ভীষণ খেপেছে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা। তাই, আজ সন্ধ্যায় পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের সামনে মিছিল করে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পুড়িয়েছে তাঁরা। এ-বিষয়ে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, কংগ্রেস বরাবর দেশ বিরোধী কাজে […]
২০২৪–২৫ অর্থবছরে ফার্মা রফতানিতে ৯.৪% বৃদ্ধি, ২০২৬–২৭-এ দুই-অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য: কেন্দ্র
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (আইএএনএস) : ২০২৪–২৫ অর্থবছরে ভারতের ওষুধ রফতানি ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক শনিবার জানিয়েছে, শক্তিশালী সরকারি সহায়তায় ২০২৬–২৭ অর্থবছরে দুই-অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এগোচ্ছে ফার্মাসিউটিক্যাল শিল্প। স্কেলিং আপ ফার্মা এক্সপোর্টস শীর্ষক এক বৈঠকে সরকার, শিল্প ও নিয়ন্ত্রক সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়িয়ে বিশ্ববাজারে ভারতের […]
ত্রিপুরা স্টেট গেমস ক্রীড়া প্রতিভাদের দক্ষতা প্রদর্শনের এক উজ্জ্বল মঞ্চ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: রাজ্যে ক্রীড়াক্ষেত্রের মান উন্নয়নে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এ সমস্ত পদক্ষেপের মধ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে অনেকগুলো উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এতে রাজ্যে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। আজ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা স্টেট গেমস-২০২৬’র উদ্বোধন করে একথা বলেন […]
ঢাকা হয়ে কলকাতা-আগরতলার বাস ফের চালু হওয়ার পথে! পরীক্ষামূলক যাত্রা শুরু হয়ে গেল ত্রিপুরা থেকে

গত এক বছর ধরে উদ্ভূত অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে বাসে যাত্রীর সংখ্যা অনেক কমে এসেছিল। সেই কারণেই ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের উপর দিয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা […]