ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নিরঞ্জন মালাকার নামে এক ব্যক্তির

ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নিরঞ্জন মালাকার নামে এক ব্যক্তির আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ফটিকরায় থানাধীন সায়দারপাড় কাটাটিলা এলাকায় ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম নিরঞ্জন মালাকার (৪২)। তিনি পেশায় দিনমজুর এবং স্থানীয় বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার তিনি বাড়ি থেকে সায়দাছড়ায় স্নান করতে যান। স্নানের সময় […]

প্রয়াত সিপিএমের প্রাক্তন বিধায়ক মাধব সাহা

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: সিপিএমের প্রাক্তন বিধায়ক মাধব সাহা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ বিকেলে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মাধব সাহা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বামপন্থী রাজনীতির পরিচিত মুখ […]

স্বাধীনতার পরও জাতীয় কংগ্রেসকে দুর্বল করার ষড়যন্ত্র চালিয়ে এসেছে আরএসএস-বিজেপি, অভিযোগ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: স্বাধীনতার পূর্বকাল থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), হিন্দু মহাসভা-সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের পরিবর্তে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যেই সক্রিয় ছিল। স্বাধীনতার পরেও তারা জাতীয় কংগ্রেসকে দুর্বল করার ষড়যন্ত্র চালিয়ে এসেছে। আজ সাংবাদিক সম্মেলনে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী বলেন, ১৯৪৮ সালের […]

ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে: রাজ্যপাল

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ সকালে মুক্তধারা অডিটোরিয়ামে উদ্যোক্তা অনুপ্রেরণা এবং সংবর্ধনা (এন্টারপ্রেনার্স ইন্সপিরেশন এন্ড ফেলিসিটেশন) অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে তিনি স্বদেশী […]

কমিউনিস্ট ইশতেহারের ১৭৮ বছর পূর্তি ও রেড বুকস ডে পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বিশেষ কর্মসূচি সিপিআই(এম)-এর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি : কমিউনিস্ট ইশতেহারের ১৭৮ বছর পূর্তি উপলক্ষে রেড বুকস ডে পালন করল সিপিআইএম-এর ধর্মনগর জেলা কার্যালয়। একই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা। ধর্মনগর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য এবং বিধায়ক ইসলাম উদ্দিন। সভাপতিমণ্ডলীর আসন থেকে […]

বাইজলবাড়িতে বিজেপি জনজাতি মোর্চার বাইক র‍্যালি ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বাইজলবাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত বাইক র‍্যালিকে কেন্দ্র করে আজ তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ ও পথ অবরোধের জেরে খোয়াই-আগরতলা জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাইজলবাড়িতে একটি বৃহৎ বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। এই […]

ভারত-ব্রাজিলের মধ্যে ডাক পরিষেবায় সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (আইএএনএস): ডাক পরিষেবা খাতে সহযোগিতা জোরদার করতে ভারত ও ব্রাজিল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। রবিবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ডিজিটাল রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক পরিষেবা প্রদানে গতি আসবে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র ভারত সফরকালে এই এমওইউ […]

মূক ও বধির পরীক্ষার্থীর সাফল্য কামনা করে পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি

চড়িলাম, ২২ ফেব্রুয়ারি: চার ন মূক বধির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইন্যাল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে তাদের পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। বিশ্রামগঞ্জ থানা এলাকায় এই বছর প্রচুর পরিমাণ ছাত্র-ছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের সকলের সাফল্য কামনা করেছেন বিশ্রামগঞ্জ থানার ওসি। বিশ্রামগঞ্জ থানা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে […]

বিধায়ক তহবিলের উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ, নবগ্রামে উত্তেজনা

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: পশ্চিম ত্রিপুরার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক তহবিলের অর্থে স্ট্রিট লাইট বসানোর কাজকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে। উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর রবিবার এলাকায় পরিদর্শনে যান বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে অবস্থিত জনবহুল এলাকায় […]

বদরপুর রেল স্টেশনে ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুটসহ ত্রিপুরার যুবক আটক

বদরপুর, ২২ ফেব্রুয়ারি : পাচার বাণিজ্যের বিরুদ্ধে বদরপুর রেল স্টেশনে বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রবিবার সকালে পরিচালিত তল্লাশি অভিযানে প্রায় ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুটসহ ত্রিপুরার বাসিন্দা এক যুবককে আটক করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ১৫৬২৬ নম্বরের দেওঘর উইকলি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে অভিজিৎ দেবনাথ নামে এক যুবককে আটক করা […]