প্রয়াত সিপিএমের প্রাক্তন বিধায়ক মাধব সাহা

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: সিপিএমের প্রাক্তন বিধায়ক মাধব সাহা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ বিকেলে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মাধব সাহা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বামপন্থী রাজনীতির পরিচিত মুখ ছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Tumblr
Related Posts

Latest Posts