বদরপুর রেল স্টেশনে ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুটসহ ত্রিপুরার যুবক আটক

বদরপুর, ২২ ফেব্রুয়ারি : পাচার বাণিজ্যের বিরুদ্ধে বদরপুর রেল স্টেশনে বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রবিবার সকালে পরিচালিত তল্লাশি অভিযানে প্রায় ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুটসহ ত্রিপুরার বাসিন্দা এক যুবককে আটক করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ১৫৬২৬ নম্বরের দেওঘর উইকলি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে অভিজিৎ দেবনাথ নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট পাঁচটি সোনার বিস্কুট।

উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর মোট ওজন ৫৮৪.৪ গ্রাম বলে জানানো হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষাধিক টাকা।

ধৃত যুবকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলায় বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোনা পাচারের সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Tumblr
Related Posts

Latest Posts